আমাদের কথা
হাজী আব্দুল মালেক গার্লস হাই স্কুল খুলনা জেলার কোতয়ালী থানাধীন মতিয়াখালী এলাকার একটি স্বনামধন্য ঐতিহ্যবাহী বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টিতে প্রায় ৪৫০ ছাত্রী অধ্যয়নরত আছে এবং ১২ জন অত্যন্ত মেধাবী শিক্ষক গৌরবের সহিত কর্মরত আছেন। শিক্ষক, ম্যানেজিং কমিটি, অভিভাবক এবং এলাকাবসীর ঐকান্তিক প্রচেষ্টায় ইতিমধ্যে বিদ্যালয়টি অত্র এলাকায় অত্যন্ত স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত হয়েছে। ভবিষ্যতে অত্র প্রতিষ্ঠানটি যেন আরও সম্মানজনক অবস্থানে যেতে পারে সেজন্য আমরা নিরলসভাবে চেষ্টা করে যাবো। বিদ্যালয়ে শিক্ষার মান বজায় রাখতে যে কোনো ভালো পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আমরা সর্বদা সচেষ্ট। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের সকল নির্দেশনা মেনে চলতে আমরা সদা প্রস্তুত। পরিশেষে বিদ্যালয়টির সাবেক এবং বর্তমান সকল শিক্ষার্থীর মঙ্গল কামনা করছি।
সংক্ষিপ্ত ইতিহাস
ঐতিহ্যবাহী হাজী মালেক গার্লস হাই স্কুল ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন অত্র এলাকার স্বনামধন্য ব্যক্তি জনাব আলহাজ্ব এম,এ মান্নান। অত্র এলাকার একমাত্র গার্লস হাই স্কুল হিসেবে এই বিদ্যালয়টি অত্যন্ত সুনামের সহিত দীর্ঘ ৫১ বছর জ্ঞানের আলোয় আলোকিত করে আসছে।
লক্ষ্য ও উদ্দেশ্য
আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে এই বিদ্যাপীঠের প্রতিটি শিক্ষার্থী যেন প্রকৃত জ্ঞানের আলোয় আলোকিত হয়ে পরিবার,সমাজ তথা সমগ্র দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারে। মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তৈরি করতে অত্র বিদ্যাপীঠের প্রতিটি শিক্ষক, শিক্ষার্থী বদ্ধ পরিকর। পরিশেষে ডিজিটাল বাংলাদেশ উত্তোরণ পূর্বক মাননীয় প্রধান মন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অত্র বিদ্যাপীঠের প্রতিটি শিক্ষার্থী যেন ভূমিকা রাখতে পারে সেই প্রচেষ্টা করে যেতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।